১ তথ্য সংগ্রহ ও ব্যবহার (Data Collection)
আমাদের এআই প্রবলেম সলভার উইজার্ড ব্যবহারের সময় আপনি আপনার নাম, ফোন নম্বর, বিজনেসের বিবরণ এবং সোশ্যাল প্রোফাইল লিঙ্ক (ফেসবুক পেজ/আইডি) প্রদান করে থাকেন। এই তথ্যগুলো সংগ্রহের মূল উদ্দেশ্য হলো:
- আপনার ব্যবসার বর্তমান অবস্থা সঠিকভাবে বিশ্লেষণ করা।
- আপনার জন্য একটি কাস্টমাইজড এবং কার্যকরী একশন প্ল্যান তৈরি করা।
- আমাদের এক্সপার্ট প্যানেল যাতে আপনার বিজনেস পেজ দেখে সঠিক পরামর্শ দিতে পারে।
২ এআই বিশ্লেষণ (AI Analysis)
আপনার প্রদান করা তথ্যগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা প্রসেস করা হয়। এই প্রক্রিয়ায় আপনার ব্যক্তিগত বা ব্যবসায়িক তথ্যের গোপনীয়তা কঠোরভাবে রক্ষা করা হয়। এআই জেনারেটেড রিপোর্টগুলো একটি গাইডলাইন হিসেবে কাজ করে, তবে কোনো চূড়ান্ত ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজস্ব বিচারবুদ্ধি ও আমাদের এক্সপার্টদের সাথে পরামর্শ করার অনুরোধ রইল।
৩ এক্সপার্ট ও এজেন্সি এক্সেস
সঠিক ডায়াগনোসিস নিশ্চিত করতে আমাদের অনুমোদিত এক্সপার্টরা আপনার ডাটা দেখতে পারেন। তারা আপনার প্রোফাইল এবং বিজনেসের ধরণ বিশ্লেষণ করে তাদের মতামত প্রদান করবেন, যা আপনার ড্যাশবোর্ডে "এক্সপার্টের অতিরিক্ত পরামর্শ" হিসেবে যুক্ত হবে।
৪ সম্মতি (Consent)
আমাদের সার্ভিস ব্যবহারের মাধ্যমে আপনি নিম্নোক্ত বিষয়গুলোতে সম্মতি দিচ্ছেন:
আমি স্বীকার করছি যে, আমার দেওয়া তথ্যগুলো (নাম, ফোন, বিজনেস লিঙ্ক ইত্যাদি) সিস্টেম দ্বারা সংরক্ষিত হবে এবং রিপোর্ট তৈরির প্রয়োজনে এআই ও এক্সপার্টদের দ্বারা বিশ্লেষণ করা হবে। আমি আরও সম্মতি দিচ্ছি যে, উদ্যোক্তায়ন (Uddoktayon) টিম আমার সাথে পরবর্তী যোগাযোগের জন্য এই ডাটা ব্যবহার করতে পারবে।
সর্বশেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬